Saturday, May 16, 2026

মহেশতলায় বাজি কারখানায় বি*স্ফোরণ, আগুনে পুড়ে মৃ*ত ৩

Date:

Share post:

মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে মৃত্যু হল তিনজনের। কারখানার মালিকের স্ত্রী, পুত্র ও এক প্রতিবেশীর মৃত্য়ু হয়েছে বলে খবর।

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় আচমকাই বাজি কারখানায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তারপরেই দাউ দাউ করে আগুন। যেসময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন ঘটনাস্থলে ছিলেন না কারখানার মালিক ভরত হাতি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি, ছেলে শান্তনু ও আলো দাস নামে একজন নাবালিকার দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা ও পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

চারপাশে একাধিক বাড়ি। তার মধ্যে মজুত করা হয়েছিল বাজি। কিন্তু কীভাবে বসতবাড়িতে বাজির কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বাজি কারখানার অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে নতুন ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...