Saturday, June 13, 2026

এবার পুরীতে বাংলার গেস্ট হাউস! আজই ওড়িশায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পরিকল্পনা ছিল অনেক দিনই। এবার পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওড়িশা যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকজন পূর্ত দফতরের আধিকারিকও যাচ্ছেন। মঙ্গলবার ভুবনেশ্বর পৌঁছে বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই গেস্ট হাউসের জায়গা বাছাই করার কথা রয়েছে।


আরও পড়ুন:মডেল বাংলা: তামিলনাড়ুতেও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার!


বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই কলকাতা ফিরে আসার কথা। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে নবীন পট্টনায়কের সঙ্গে এই বৈঠক নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে অকংগ্রেসি অবিজেপি দলগুলি ক্রমশ জোট বাঁধছে। বাংলার নেত্রীকে সামনে রেখেই বিরোধী ঐক্য তৈরি হচ্ছে। তবে এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় অবশ্যই পুরীতে বাংলার গেস্ট হাউস।

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...