Wednesday, March 18, 2026

বাড়ছে কো*ভিড, ফের ভ্যাকসিন নিয়ে ক*ড়া হচ্ছে প্রশাসন !

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে কো*ভিড ১৯ এর দাপাদাপি। শনিবার এই ভাই*রাসে দৈনিক আ*ক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যায়। যা গত ১৩০ দিনের পরিসংখ্যানের মধ্যে রেকর্ড। গত সাত দিনে দৈনিক আক্রা*ন্তের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাই*রাসে আক্রান্ত হয়েছেন । দেশের বিভিন্ন রাজ্য থেকে মৃ*ত্যুর খবর আসছে। নতুন করে অ্যান্টিবডি পরীক্ষা ( antibody test) নিয়ে আলোচনা শুরু হয়েছে স্বাস্থ্যমহলে (Health Department)। উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ও মন্ত্রীরা (Central health ministry)।

গত কয়েক দিনে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে গুজরাতে। সাত দিনে সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা গত এক সপ্তাহের তুলনায় সাড়ে তিন গুণ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে কোভিড সংক্রমণের হার মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই বেশি।চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র এবং কর্নাটক। মহারাষ্ট্রে গত সাত দিনে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫, কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। পূর্ব ভারতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৯১৮ জন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬,৩৫০। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ। আর এর জেরেই ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪.৪৬ কোটি। এই কারণেই ফের বিধিনিষেধ ফেরার আশঙ্কা করছেন অনেকে। যদিও এমন কিছুই এখনও জানানো হয়নি। তবে স্বাস্থ্য বিধি নতুন করে চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিড় এলাকায় মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের বিষয়গুলি আবার ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে অ্যান্টিবডি পরীক্ষা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...