Thursday, May 14, 2026

ওড়িশা থেকে ফিরে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী

Date:

Share post:

গরু পাচার মামলায় আপাতত দিল্লির তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তবে তার অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশা থেকে ফিরে আগামী শুক্রবার বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর আগে বীরভূমে গিয়ে তিনি জানিয়েছিলেন, সাংগঠনিক ভাবে তিনি নিজেই এই জেলা দেখবেন। ফলো অনুব্রতহীন বীরভূমের নেতাদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, আগামী শুক্রবার দলনেত্রী বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন, সে ক্ষেত্রে উপস্থিত থাকবেন জেলার দশ বিধায়ক এবং দুই সাংসদ। এ ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে দল কীভাবে প্রস্তুত হবে, কী ধরনের কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে দিকনির্দেশ বা রূপরেখা তৈরি হতে পারে ।

এর আগে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে গত রবিবার ভার্চুয়ালি বৈঠক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় সহ বিভিন্ন ইস্যুতে জেলা নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শিয়রে পঞ্চায়েত ভোট। গত শুক্রবার কালীঘাটে তৃণমূল সাংসদ, বিধায়ক ও প্রথমসারির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যখন বিভিন্ন জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তখন ফের একবার মমতা জানান বীরভূম তিনি নিজে দেখবেন। পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...