Saturday, June 6, 2026

বায়রনের বিরুদ্ধে ভ*য়ঙ্কর অভিযোগ! শপথ গ্রহণের আগেই FIR, শুরু তদন্ত

Date:

Share post:

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেসের জয়ী প্রার্থী বায়রন বিশ্বাস। এবার তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠল। দায়ের হয়েছে এফআইআর। তৎপরতার সঙ্গে তদন্তে নেমে পড়েছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার পুলিশ। আজ, বুধবার দুপুর ১টায় বিধানসভায় শপথ নেবেন বায়রন। তার আগে এই ঘটনায় বিপাকে পড়েছেন সাগরদিঘির নবনির্বাচিত বিধায়ক। বায়রনকে নিয়ে অস্বতিতে পড়েছে কংগ্রেসও।

আরও পড়ুন:বুধে শপথ বায়রনের, ভাই*রাল অডিও’র কণ্ঠস্বর কি সাগরদিঘির বিধায়কের?

ঠিক কী ঘটেছে? তৃণমূলের ধুলিয়ান টাউন সভাপতি সঞ্জয় জৈনকে “অশ্রাব্য গালিগালি” এবং “প্রাণনাশের হুমকি” দেওয়ার অভিযোগ উঠেছে সাগরদিঘির সদ্য জয়ী কংগ্রেস বিধায়ক বায়রনের বিরুদ্ধে। একটি অডিও ক্লিপকে (ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হাতিয়ার করে এই অভিযোগ করেছেন তৃণমূল নেতা। এফআইআর দায়ের হতেই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে ওই অডিও।


তদন্তে নেমে অভিযোগকারী তৃণমূল নেতা সঞ্জয় জৈনের ধুলিয়ানের বাড়িতে যান তদন্তকারীরা। কথা বলেন সঞ্জয় এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। রেকর্ড করা হয় সকলের বক্তব্য। তৃণমূল নেতা সঞ্জয় জৈন, “উনি (বাইরন বিশ্বাস) এক জন প্রভাবশালী ব্যবসায়ী। সেইসঙ্গে এখন বিধায়কও। উনি আমাকে এ ভাবে হুমকি দেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি চাই বায়রনের বিরুদ্ধে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে শাস্তির ব্যবস্থা করুক।”

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...