Tuesday, June 23, 2026

এবারের আইপিএলে নেই বেয়ারস্টো, কবে ফিরতে পারবেন ২২ গজে!

Date:

Share post:

গত সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে পা ভেঙেছিল জনি বেয়ারস্টোর এর। সেই চোট এখনও তাঁকে মাঠে ফিরতে দেয়নি। পরের মাসে অস্ত্রোপচারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, ২০২২ সালে আর মাঠে নামা হচ্ছে না বেয়ারস্টোরের। ২০২৩ সালের প্রায় এক–চতুর্থাংশ কেটে যাওয়ার পরও মাঠে ফিরতে পারেননি। বড় দুটি সিরিজ মিস করেছেন এর মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি, আসতে পারেননি বাংলাদেশেও। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এ বছর আইপিএলেও সম্ভবত খেলতে পারবেন না বেয়ারস্টোর।

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। ফাইনাল হবে ২৮ মে। আর ১৬ জুন ইংল্যান্ডে শুরু হবে অ্যাসেজ সিরিজ। বেয়ারস্টো পুরোপুরি ফিট হয়ে অ্যাসেজে নামা নিশ্চিত করতে চান, তাই আইপিএলে খেলবেন না। এর আগে কাউন্টিতে নিজের দল ইয়র্কশায়ারের হয়েই মাঠে ফেরার যাবতীয় প্রস্তুতি নেবেন। এরই মধ্যে নেটে ব্যাটিং করতে শুরু করেছেন।১ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট দিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। এর আগে নিশ্চয়ই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে নিজেকে একটু ঝালাই করে নেবেন।

আইপিএল নিলামে পৌনে ৭ কোটি টাকা দিয়ে বেয়ারস্টোকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এখন তাদের বিকল্প খুঁজতে হবে। আইপিএলে এবারের নিলামে যেসব খেলোয়াড় বিক্রি হননি, তাঁদের ভেতর থেকে বিদেশি কোটায় বেয়ারস্টোরের বিকল্প নিতে হবে পাঞ্জাব কিংসকে।

গত ২ সেপ্টেম্বর গলফ খেলতে গিয়ে পা হড়কে পড়ে যান বেয়ারস্টো। তাঁর পায়ের তিনটি জায়গায় ভেঙে যায় এবং অ্যাঙ্কেলও স্থানচ্যুত হয়। এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ঘোষিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাম ছিল বেয়ারস্টোর। ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বেয়ারস্টোর দুঃখটা অবশ্যই আরও বেড়েছে।

গত ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হলেই দলে ফিরতে পারবেন বেয়ারস্টো। গত মরসুমে সেই চোটের আগে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে মোট ৫ ইনিংস মিলিয়ে ৪ সেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো।

তাঁর শূন্যস্থানে দলে জায়গা পেয়েছেন ইয়র্কশায়ারেরই ব্যাটসম্যান হ্যারি ব্রুক। বেয়ারস্টো চোট পাওয়ার পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় ব্রুক এর। এরই মধ্যে ৬ টেস্টে ৪ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাই বেয়ারস্টো দলে ফিরলে ‘বেয়ারস্টো না ব্রুকস’ এই সিদ্ধান্ত নিতে সমস্যায় পরতে হতে পারে স্টোকস-ম্যাককালামকে। দুজনকেই হয়তো খেলাতে চাইবেন তাঁরা। সে ক্ষেত্রে ৫ নম্বরে কে ব্যাট করবেন, সেটাও একটা বড় প্রশ্ন।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...