Saturday, March 14, 2026

তামিলনাড়ুর বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত অন্তত ৭

Date:

Share post:

বাজি কারখানায়(Fire Cracker Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল ৭ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamilnadu) কাঞ্চিপুরম জেলায়, অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন। অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়েছে গোটা বাড়ি। বড়সড় এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গিয়েছে, এদিন হঠাৎ ওই বাজি কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন লেগে যায় গোটা ভবনে। বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে বহুদূর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়। এদিকে কারখানাটিও ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন অনেকে। এদিকে আগুনে ঝলসেও অনেকে আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কারখানার ৭ কর্মীর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি কারণে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, যে কারখানায় আগুন লেগেছে, সেটি কাঞ্চিপুরম শহ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভাজথোত্তমে অবস্থিত। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাজি কারখানাটির বৈধ লাইসেন্স ছিল।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...