Tuesday, June 2, 2026

স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করতে উদ্যোগী হল রাজ্য। বিশেষ করে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গুলোতে চিকিৎসকের সংখ্যা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওই সব হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বাড়াতে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তারির স্নাতোকত্তরের পড়ুয়াদের জেলায় জেলায় পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা ওই সব হাসপাতালে রোগী দেখার পাশাপাশি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আধুনিক পরিকাঠামো ব্য়বহার করে হাতেকলমে আধুনিক চিকিত্সা বিজ্ঞানের পাঠ নেবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা মজবুত করার ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই উদ্দশ্যে জেলায় জেলায় একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে চিকিৎসকের অভাব। সেই সমস্যা মেটাতে আগেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুয়ারে চিকিৎসক কর্মসূচিতে শহরেরে নামী হাসপাতালের চিকিৎসকদের গ্রামে পাঠানো হচ্ছে শিবির করে চিকিৎসা করার জন্য। এবার জেলার হাসপাতালে ডাক্তারের সংখ্যা বাড়াতে ডাক্তারি পড়ুয়াদের সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

আরও পড়ুন- কন্যার জন্য মন খারাপ, জেলে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত!

Related articles

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...