Wednesday, March 18, 2026

কো*ভিড বাড়ছে, বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী !

Date:

Share post:

ফিরতে চলেছে কি তিন বছর আগের স্মৃতি ? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) তথ্য ও পরিসংখ্যান বলছে, বুধবার নতুন করে ১,১৩৪টি কেস রিপোর্ট ফাইল হয়েছে। ইতিমধ্যেই ৭৬ টি নতুন ভ্যারিয়েন্টের (New Variant) কথা প্রকাশ্যে আসার পর চিন্তা বাড়ছে । আবার কি সেই আগের মতোই সংক্রমণের ছবি ফিরতে চলেছে? ইতিমধ্যেই স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা নিশ্চিত করতে বুধবার উচ্চপর্যায়ে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে, এই খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড আক্রা*ন্তের সংখ্যা ৭ হাজার ২৬ জন। ইতিমধ্যেই চিনে ভাইরাসের নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর ‘ সক্রিয়তা’ বাড়ার খবর এসে পৌঁছেছে নয়া দিল্লিতে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মাস্ক পরা-সহ বিভিন্ন কোভিড বিধি চালু করা এবং পরীক্ষা বাড়ানো এবং জিনোম সিকোয়েন্সিংয়ের বিষয়টি নিয়ে বুধবারই বৈঠক করেন নমো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য)-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সংক্রমণের সম্ভাব্য স্ফীতির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। স্বাস্থ্যসচিব রাজেশ জানান ইতিমধ্যেই রাজ্যগুলিকে চিঠি দিয়ে কোভিড পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...