Sunday, June 7, 2026

২০১১-‘১২ সালে দেখুন শুভেন্দু কী করেছে! নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক পার্থ, নাম সুজন-দিলীপেরও

Date:

Share post:

”চাকরি করে দিতে তদ্বির করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। কিন্তু আমি বেআইনি কাজে রাজি হইনি। বলেছিলাম, আমি নিয়োগকর্তা নই।”, আদালত চত্বরে বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।

বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে এসে পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, “যে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন ! তাঁরা সমস্ত জায়গায় চাকরির জন্য তদ্বির করেছেন। আমি বলেছিলাম করতে পারব না। কোনও সাহায্য করিনি আমি। বেআইনি কাজ করব না বলেছিলাম। শুভেন্দুকে জিজ্ঞাসা করুন ও কী কী করেছে। শুভেন্দু অধিকারীর ‘১১-‘১২ সালটা দেখুন না। ডিপিএসসি-তে কী করেছে সকলে খোঁজ নিয়ে দেখুন না।”

প্রসঙ্গত, এর আগে ১৬ মার্চ, বিচারকের কাছে হাতজোড় করে পাঁচ মিনিট কথা বলার আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি পাঁচ মিনিট সময় চেয়েছেন বিচারপতির কাছে। আদালতকে কিছু বলতে চান পার্থ। সেটা যাতে বলতে পারেন, সেই জন্য তিনি ওই সময় চেয়েছেন। গত জুলাই মাসের ২৩ তারিখ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছি ইডি। তারপর প্রায় বছর ঘুরতে চলল, জেলেই রয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা। এবার তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। যেখানে শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করলেন পার্থ। একইসঙ্গে নাম তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির দিলীপ ঘোষের।

 

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...