Monday, May 18, 2026

‘‘কুন্তল ‘ম্যাজিশিয়ান’, ও সব জানে’’: আদালতে ঢোকার পথে মন্তব্য তাপসের

Date:

Share post:

জেল থেকে গাড়ি এসে আদালত চত্বরে থামতেই গাড়ি থেকে নেমে কুন্তল ঘোষকে দোষারোপ করলেন তাপস মণ্ডল।বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের দাবি, এই দুর্নীতির সবটাই জানেন কুন্তল। এমনকি, নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে ‘ম্যাজিশিয়ান’ বললেন তাপস।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। নিয়োগ মামলায় আদালতে তোলা হয় তাপস-সহ অন্যান্য অভিযুক্তদের। জেল থেকে আদালতে ঢোকার পথেই তাপস সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এই মন্তব্য করে যান। তাপস বলেন, ‘‘কুন্তল ‘ম্যাজিশিয়ান’। ও সব জানে।’’
দিন কয়েক আগে কিছুটা একই অভিযোগ করেছিলেন তৃণমূলের আর এক বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।ইডিকে শান্তনু জানিয়েছিলেন, কুন্তলই ‘নাটের গুরু’। এমনকি, কুন্তল অয়ন শীলের থেকে টাকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। এর মধ্যেই বৃহস্পতিবার তাপসের মুখেও আবার শোনা গেল কুন্তলের কথা।

 

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...