Friday, June 26, 2026

আদালতের মাটি খুঁড়ে মিলল বৌদ্ধ প্রতীক, চাঞ্চল্য মালদহের ইংরেজ বাজারে

Date:

Share post:

আদালত (Maldah Court) চত্বরে নতুন ভবন নির্মাণ হবে, সেই জন্য মালদহ আদালতের বিভিন্ন স্থানে খনন কাজ (Excavation) চলছিল। আচমকাই তাই মাটি খুঁড়ে উদ্ধার হল এক ত্রিভুজাকৃতির পাথর। চারদিকে নকশা কাটা এবং উপরে ছোট গর্ত। প্রাথমিকভাবে মনে করা হয় এটি বোধহয় শিবলিঙ্গ। কিন্তু ইতিহাসবিদরা পরীক্ষা করে জানান এটি আসলে বৌদ্ধ প্রতীক যাকে ‘ভোটিভ স্তূপ’ (Votiva Stupa) নামে আখ্যায়িত করা হয়েছে।

মালদহ আদালতে খনন কার্য চলাকালীন বৌদ্ধ প্রতীক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিহাসবিদরা বলছেন ইংরেজবাজার এলাকার কোন জায়গায় এর আগে কখনো বৌদ্ধদের চিহ্ন মেলেনি। সেক্ষেত্রে কী করে এই ‘ভোটিভ স্তূপ’ মিলল তা নিয়ে বাড়ছে জল্পনা। পাথরটিকে পরীক্ষা করার পর ইতিহাসবিদরা জানান এটি পাল বা সেন যুগের। এটিকে ভক্তিমূলক স্তূপ আখ্যা দিচ্ছেন অনেকেই। প্রাচীন বই ঘেঁটে ইতিহাসবিদদের মন্তব্য সাধারণত একজন বৌদ্ধ ভিক্ষুর দেহাবশেষের উপর এই ধরনের স্তূপ নির্মিত হয়। এই স্তূপ গুলির বিশেষ বৈশিষ্ট্য থাকে। নৃতত্ত্ববিদরা বলছেন বুদ্ধের নাম খোদাই করা হতো এই ধরনের মূর্তিতে। কখনও কখনও, এটি চারটি পৃথক খাঁজকাটা অংশে সাজানো হত এবং উপরের চতুর্ভুজাকার অংশে একটি ঘি প্রদীপ বা ধূপ জ্বালানো হত। এটিকে ঘিরে প্রার্থনা করার রীতি ছিল বলি বিভিন্ন বই ঘেঁটে জানা যায়।

প্রাথমিকভাবে ভোটিভ স্তূপ কী করে মালদহে এলো তা নিয়ে গবেষণা করার সময় একটি বিশেষ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মালদহের জগজীবন পুর গ্রামে একটি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। সেক্ষেত্রে এখানে কোনও বৌদ্ধমূর্তি পাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদিও এটি নিয়ে পরবর্তীতে আরও গবেষণা করতে পারলে একাধিক প্রাচীন তত্ত্ব উঠে আসবে বলে মনে করছেন ইতিহাসবিদরা।

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...