Thursday, April 30, 2026

যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় সহমত মমতা-নবীন, জোর ইন্ডাস্ট্রিয়াল করিডরের উপর

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, ভুবনেশ্বর

দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় সহমত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ও ওড়িশার (Odissa) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik)। বৃহস্পতিবার, ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের বাসভবনে ১ ঘণ্টারও বেশি সময় কথা বলেন দুজনে। ওড়িশার মুখ্যমন্ত্রীর জন্য উপহারও নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবীন পট্টনায়েক বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো (Federal Structure) বজায় রাখার বিষয়ে এক যোগে সব রাজ্যকে সচেষ্ট হতে হবে। “ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ এবং শক্তিশালী থাকা উচিত।“ তবে, চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধীদলগুলির ভূমিকা নিয়ে কোনও কথা হয়নি বলে মন্তব্য করেন বিজেডি প্রধান। এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সুরক্ষা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। নস্টালজিক হয়ে পড়েন মমতা। জানান, তিনি প্রথমবার সাংসদ হওয়ার পরে বিজু পট্টনায়েকের জন্যে বৈঠক করেন। পট্টনায়েক পরিবারে তিনি নিমন্ত্রিত ছিলেন বলেও জানান তৃণমূল সভানেত্রী।

এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী থাকা উচিত। এই বিষয়ে নবীনজি যা বললেন আমি সর্বান্তকরণে সমর্থনে করি।“ তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমরা দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে কথা বলেছি“। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান, পুরীতে বিশ্ববাংলা ভবনের জন্য ২ একর জমি দিয়েছে ওড়িশা সরকার। এদিনই সেই নথি মমতাকে দেওয়া হয়েছে। মমতার আশা, “বাংলা-ওড়িশার মধ্যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে পারে।“ বাংলা ও ওড়িশার ভূপ্রকৃতি ও প্রাকৃতিক বিপর্যয়জনিত সমস্যার মিলের কথা উল্লেখ করে যৌথভাবে কাজ করার বিষয়ে মন্তব্য করেন মমতা।

তবে, লোকসভা নির্বাচন নিয়ে জাতীয়স্তরে লড়াইয়ের রূপরেখা স্থির করতে বিজেডি প্রধানের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না এই প্রশ্ন উত্তরে তৃণমূল সুপ্রিমো জানান, এখনও একবছর দেরি আছে। কিছু বিষয়ে মত পার্থক্য হতেই পারে, তবে, সেটা তিনি পরে জানাবেন বলে মন্তব্য করেন মমতা।

 

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...