Saturday, May 30, 2026

তিন ম‍্যাচে শূন‍্য, তিন বল খেলা সূর্যকুমারের পাশে রোহিত

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। তৃতীয় একদিনের ম‍্যাচে ২১ রানে হারে রোহিত শর্মার দল। এই সিরিজে একেবারেই ব‍্যর্থ ভারতীয় ব‍্যাটার সূর্যকুমার যাদব। তিনটি একদিনের ম‍্যাচেই শূন‍্য রান করেন সূর্য। খেলেছেন তিনটি বল। বর্তমান সময় তিনি টি-২০ ক্রিকেটের ১ নম্বর ব্যাটার। কিন্তু একদিনের ম‍্যাচে ব‍্যর্থ। তাঁর ব‍্যাটিং নিয়ে উঠছে সমালোচনা। যদিও এই সময়ে সূর্যের পাশে দাঁড়াচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার ম্যাচের পর রোহিত বলেন, “সূর্য এই সিরিজের তিনটি ম্যাচে মাত্র তিন বল খেলেছে। আমি জানিনা এতে বেশি কিছু দেখার কী আছে? সত্যি বলতে ও তিনটেই ভাল বলের সম্মুখীন হয়েছেন। সুর্য স্পিন ভাল খেলে। আমরা শেষ কয়েক বছরে সেটা দেখেছি। সেই কারণেই আমরা তাঁকে দলে রেখেছি যাতে শেষ ১৫-২০ ওভারে ও খেলতে পারেন। কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক যে সূর্য মাত্র তিনটি বল খেলারই সুযোগ পেয়েছে। এই ঘটনা যে কোনো ক্রিকেটারের সঙ্গে হতে পারে। কিন্তু সূর্যর দারুণ প্রতিভা রয়েছে।”

এদিকে ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত ম‍্যাচ খেলার কারণে সব খেলোয়াড়ের শরীরেই প্রভাব ফেলেছে। বছরের শেষে একদিনের বিশ্বকাপের আগে আইপিএলে সব ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের। বোর্ডের একটা অংশ এরকমই চাইছে। এই নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন,” এই গুলো ফ্র্যাঞ্চাইজির উপরেই সব নির্ভর করছে। ওরাই এখন ক্রিকেটারদের মালিক। আমরা কিছু দলকে বার্তা পাঠিয়েছি ঠিকই। কিন্তু দিনের শেষে ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছের উপরে কিছু বলা যাবে না। সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের উপরেই এটা নির্ভর করছে। প্রত্যেকে প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের খেয়াল সবাইকে রাখতে হবে। যদি মনে হয় খুব বেশি খেলা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে বিরতি নিতে পারে।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতেই শীর্ষ স্থান হারাল ভারত


 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...