Monday, May 18, 2026

কংগ্রেস সাংসদের হাসি শূর্পনখার মত! মোদির বিরুদ্ধে এবার মামলা রেণুকার

Date:

Share post:

সালটা ২০১৮। রাজ্যসভায় সকলের সামনেই তেলঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরির নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘রামায়ণ সিরিয়ালের পরে এমন শূর্পনখার মতো হাসি আপনার সৌজন্যেই শুনতে পেলাম।’’ সেই মন্তব্য নিয়ে এ বার সরব হলেন রেণুকা। এদিন টুইটারে মোদির বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করার কথা জানালেন তিনি।

আরও পড়ুন:নয়া রিপোর্ট আনতে চলেছে ‘হিন্ডেনবার্গ রিসার্চ’! ফের মোদি-ঘনিষ্ঠ আদানিকে নিশানা?

শুক্রবার টুইটারে মোদির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা লিখেছেন, ‘‘দেখব এ বার আদালত দ্রুত কী ব্যবস্থা নেয়।’’ সেই সঙ্গে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজ্যসভায় মোদির সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছেন তিনি।যদিও এখন বিশ্ববাংলা সংবাদ এই ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করেনি।


প্রত্যক্ষদর্শী সাংসদদের একাংশ জানিয়েছেন, সে দিন রাজ্যসভায় অধিবেশনের শুরুতে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সময় মোদি আধার প্রসঙ্গে মুখ খোলেন। আধারের পরিকল্পনা অটলবিহারী বাজপেয়ীর জমানায় হয়েছিল বলে মোদি দাবি করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে কংগ্রেস সাংসদ তথা মনমোহন সিংহের সরকারের মন্ত্রী রেণুকা হাসতে শুরু করেন।
রেণুকার সশব্দ হাসিতে বিরক্তি প্রকাশ করেন রাজ্যসভার তৎকালীন অধ্যক্ষ বেঙ্কাইয়া নায়ডু। তিনি কংগ্রেস সাংসদের আচরণের নিন্দা করেন এবং তাঁকে সতর্ক করেন। বেঙ্কাইয়ার এই ধমকের মাঝেই রেণুকার দিকে কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী মোদি।তিনি বেঙ্কাইয়াকে বলেন, ‘‘মাননীয় অধ্যক্ষ, আপনাকে অনুরোধ করছি, রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পরে শূর্পনখার মতো হাসি শোনার সৌভাগ্য এত দিনে হল।’’


প্রসঙ্গত, গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিজেপি নেতার করা মানহানিকর মামলায় দু’বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাটের সুরাট আদালত। তারপরই প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়ে গর্জে উঠলেন রেণুকা।

 

 

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...