Tuesday, May 19, 2026

প্রেমে পড়েছেন পরিণীতি ? আপ সাংসদের সঙ্গী বলিউড ‘বিন্দু’ !

Date:

Share post:

টিনসেল টাউনে নয়া জল্পনা, প্রেমে পড়েছেন বলিউডের নয়া ‘বিন্দু’ । সাদা পোশাকে জোড়ায় ধরা দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা (Raghav Chadda)। নৈশভোজ থেকে শুরু করে পরের দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত একসঙ্গেই সময় কাটালেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার ছোট বোন, বলিউডের (Bollywood) প্রথম সারির নায়িকা পরিণীতি চোপড়া এবং লোকসভার কনিষ্ঠতম সদস্য আম আদমি পার্টি (APP)-এর সাংসদ রাঘব চাড্ডা। ব্যস এরপরই প্রকাশ্যে এল নায়িকার প্রেমের গুঞ্জন।

সম্প্রতি অভিনেত্রী স্বরা ভাস্করের সঙ্গে বিয়ে হয়েছে সমাজবাদী পার্টির সদস্য ফাহাদ আহমেদের। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের প্রেমের কেমিস্ট্রি। এবার কি সেই পথেই পা বাড়ালেন পরিণীতি? অনেকেই বলতে শুরু করেছেন যে বলিউডি রোমান্স মিশছে রাজনীতিতে। অবশ্য বিটাউনের সঙ্গে রাজনীতির যোগ নতুন কিছু নয়। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন। এবার বলি-অভিনেত্রীদের রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রবণতা নয়া সমীকরণ তৈরি করছে মায়ানগরীতে। অনেকেই বলছেন পলিটিক্সে বাড়ছে গ্ল্যামার।

বিলাসবহুল এক রেস্তরাঁর বাইরে আলোকচিত্রীরা তাঁদের ঘিরে ধরলে হাসিমুখে পোজ় দেন রাঘব – পরিণীতি দু’জনেই। বুধবার ডিনার ডেটে যাওয়ার সময় পরিণীতি ও রাঘব দুজনেই রঙ মিলিয়ে পরেছিলেন সাদা শার্ট, সঙ্গে পরিণীতি পরেছিলেন সাদা-কালো চেক ট্রাউজার আর রাঘব চাড্ডা পরেছিলেন অফ হোয়াইট রঙের প্যান্ট। বৃহস্পতিবার লাঞ্চ ডেটে যাওয়ার সময় AAP সাংসদ রাঘবের পরণে ছিল নীল রংয়ের ডেনিম এবং একটি শার্ট। অন্যদিকে, কালো পোশাকে সেজেছিলেন পরিনীতি। চোখে ছিল কালো রোদ চশমা। ভিডিয়ো দুটির নিচে নেট নাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। দুজনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর লন্ডনের দুই ভাল বন্ধু, অনেকদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় ‘ কোয়ালিটি টাইম’ কাটাতে চেয়েছিলেন। কিন্তু এর মাঝেই সানাইয়ের সুর খুঁজে পাচ্ছে বিটাউন।

 

Related articles

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...