Saturday, May 30, 2026

রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, লোকসভায় আসাদুদ্দিন

Date:

Share post:

লোকসভা ও রাজ্যসভার সেরা সাংসদদের নাম ঘোষণা হল। রাজ্যসভার সেরা সাংসদ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) হাত থেকে পুরস্কার নিলেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine)। পাশাপাশি লোকসভায় সেরা সাংসদের সম্মান পেয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার আরও এক সাংসদ তিনি লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। হুগলির এই বিজেপি(BJP) সাংসদ সেরা মহিলা সাংসদ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাংসদ হিসাবে উল্লেখযোগ্য কাজের জন্য আটটি বিভাগে মোট আটজনের হাতে এই পুরস্কার তুলে দেন। সেই তালিকায় রাজ্যসভা থেকে সেরা সাংসদ হয়েছে ডেরেক ও’ব্রায়েন। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ডেরেক টুইটারে লেখেন, “বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার কাছে খুব স্পেশাল। অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকর্মীদের ধন্যবাদ।” পাশাপাশি সেরা মহিলা সাংসদের সম্মান পেয়ে খুশি লকেট এদিনের অনুষ্ঠানের একটি ভিডিও টুইট করে লেখেন, “এই পুরস্কার আমি জনগণকে সমর্পণ করলাম। আগামী দিনেও আমি জনগণের অধিকারের দাবিতে আওয়াজ তুলব।”

এই সাংসদদের পাশাপাশি মঙ্গলবার রাজ্যসভায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। অন্য দিকে লোকসভার জন্য এই পুরস্কার পেয়েছেন বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব। এনাদের পাশাপাশি নবাগত সাংসদ হিসেবে এই পুরস্কার পেয়েছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য ও আরজেডি সাংসদ মনোজ ঝা।

Related articles

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...