Friday, April 3, 2026

কংগ্রেসের সত্যাগ্রহ পালন কর্মসূচিতে নেই পুলিশি অনুমতি! জারি ১৪৪ ধারা

Date:

Share post:

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে রবিবার দিনভর সত্যাগ্রহ পালনের কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। দেশজুড়ে ‘সংকল্প পদযাত্রা’-র ডাক দেওয়া হয়েছে। রবিবার সকালেই মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে পৌঁছে যান জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং সভাপতি মল্লিকার্জুন খড়্গে।পৌঁছেছেন কংগ্রেসের নেতা, মন্ত্রী থেকে সমর্থকরাও।যদিও রাজঘাটে কংগ্রেসের জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ।

আরও পড়ুন:টার্গেট কংগ্রেস! রাহুলের সাংসদ পদ বাতিলের পরই কার্যালয়ে বুলডোজার 
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সত্যাগ্রহ পালন করবে কংগ্রেস নেতৃত্ব। দেশের নানা প্রান্তে অবস্থান বিক্ষোভ চলবে। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সকাল থেকেই রাজঘাটে শুরু হয়েছে সংকল্প যাত্রা।

কিন্তু কেন কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ? পুলিশের দাবি, কংগ্রেসের আন্দোলনের ফলে রাজধানীতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে সমস্যা হবে। ফলে যানজটের পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। সেই কারণেই সত্যাগ্রহের অনুমতি দেওয়া হয়নি। রাজঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। অনুমান করা হচ্ছে, রাজঘাটে কংগ্রেসের জমায়েত এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হতে পারে।


‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শোনায় গুজরাটের সুরাট জেলা আদালত। এরপরই ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভায় রাহুলের মুখ বন্ধ করতেই তাঁকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কংগ্রেসের। শনিবার সাংবাদিক সম্মেলনেও একই কথা জানান রাহুল নিজে। এর পরেই চড়ছে বিরোধীতার সুর।

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...