Thursday, March 19, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে আরও বেশি অঙ্গদানে এগিয়ে আসার ডাক মোদির

Date:

Share post:

দেখতে দেখতে মন কি বাত শততম পর্বে চলে এসেছে। ৯৯ তম মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই অনুষ্ঠান থেকেই দেশবাসীকে অঙ্গদান নিয়ে উৎসাহ দিয়েছেন তিনি। এপ্রিল রবিবারে শততম মন কি বাত অনুষ্ঠানে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি বলেছেন, দেশে অঙ্গদানের প্রবণতা বাড়ছে। মানুষের অঙ্গদানের প্রতি যে সচেতনতা তৈরি হয়েছে তা প্রশংসনীয় বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে আরও বেশি করে অঙ্গদানে এগিয়ে আসার ডাক দিয়েছেন।
এদিন করোনা নিয়েও দেশবাসীকে সচেতন করেছেন তিনি।
বলেছেন, ফের দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। সকলে আবার সাবধানতা মেনে চলুন। নিজেদের চারপাশ পরিষ্কার রাখুন এবং কোভিড বিধি মেনে চলুন। মন কি বাত অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন শৈলজা ধাম এবং ভারতীয় সেনা ক্যাপ্টেন শিবা চৌহ্বানের নাম করেছেন প্রধানমন্ত্রী মোদী। শৈলজা ধামি দেশের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার। ৩০০০ ঘণ্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই সঙ্গে শিবা চৌহ্বানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। যিনি প্রথম মহিলা সিয়াচেনে কর্তব্যরত ছিলেন। ভারতীয় সেনা মহিলা অফিসারদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...