Sunday, May 10, 2026

ফের আঞ্চলিক দলের পক্ষে সওয়াল তেজস্বী যাদবের

Date:

Share post:

২০২৪-এর লোকসভা ভোটে জাতীয় স্তরে বিরোধী ঐক্য তৈরি করতে গেলে বিজেপি-বিরোধী আঞ্চলিক দলগুলিকে তাদের নিজের নিজের এলাকায় লড়াইয়ের মাঠ ছেড়ে দিতে হবে কংগ্রেসকেই, ফের বললেন তেজস্বী যাদব। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা আরও বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, সে সেখানে নেতৃত্বে থাকবে। এমন অনেক আসন আছে, যেখানে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই এবং সেখানে কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে লড়বে।’’

শনিবার তিনি বলেন, যে কংগ্রেস বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল। কিন্তু যেখানেই আঞ্চলিক দলগুলি শক্তিশালী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের “চালকের আসনে” বসতে দেওয়া উচিত।তেজস্বী আরও বলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আঞ্চলিক দল এবং কংগ্রেসকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন।বিহারে আরজেডি যেমন বড় দল, তেমনি কংগ্রেস দেশের সবচেয়ে বড় বিরোধী দল।

লালুজি, নীতীশজি এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলি একত্রিত হয় এবং একই সিদ্ধান্ত নিতে পারে।তাঁর মন্তব্য, কিছুদিন আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধী ঐক্যের উপর জোর দিয়েছেন এবং সমস্ত বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা আগেও বলেছি, যেখানেই আঞ্চলিক দলগুলি শক্তিশালী তাদের চালকের আসনে থাকতে হবে, কংগ্রেসের লোকদের এটি বোঝা উচিত।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...