Sunday, May 17, 2026

টি-২০ ক্রিকেটে রেকর্ড, সব থেকে বেশি রান তাড়া করে জয়ী প্রোটিয়ারা

Date:

Share post:

টি-২০ ক্রিকেটের ইতিহাসে ২৬ মার্চ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই দল মিলে তুলল ৫১৭ রান। একই দিনে তৈরি হল রেকর্ড আর দেড় ঘণ্টার মধ্যে তা ভেঙেও গেল। সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে আয়োজিত এই ম্যাচে ৬ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচ সাক্ষী থাকল একাধিক রেকর্ডের।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৮ রান। মাত্র ৫ উইকেট হারিয়ে এই রান করে। ১১৮ রানে ইনিংস খেলেন জনসন চার্লস। মাত্র ৪৬ বলে এই রান করেন তিনি। কাইল মেয়র্স করেন ৫১ রান। এরপর রোমারিও শেফার্ড করেন ৪১ রান। এই বিশাল রান করে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব টি-২০ তে সবথেকে বেশি রান করার রেকর্ড তৈরি করেছিল।

এই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক করেন ১০০ রান। অপর ওপেনার রেজা হেনড্রিকস করেন ৬৮ রান। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেন ডি কক। মাত্র চার উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে সহজেই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিতে দুটো রেকর্ডের অধিকারী হল। ওডিআই ও টি-২০ তে সর্বোচ্চ রান করার রেকর্ড তৈরি করল প্রোটিয়ারা। টি-২০ তে সবথেকে বেশি রান করার রেকর্ড এতদিন ছিল সার্বিয়ার হাতে। বুলগেরিয়ার বিরুদ্ধে তারা ২৪৬ রান করেছিল। তবে তারা পূর্ণাঙ্গ সদস্যের দেশ ছিল না। পূর্ণ সদস্যের দেশ হিসেবে সবথেকে বেশি রান করেছিল নিউ জিল্যান্ড। ২০১৭ সালে ইডেন পার্কে ২৪৫ রান তাড়া করে জিতেছিল তারা।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...