Wednesday, February 25, 2026

আরও সহজ আমেরিকা যাত্রা! কী জানাল মার্কিন সেনেট? 

Date:

Share post:

ভিসার (Visa) ইন্টারভিউয়ের (Interview) জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার এমনই বড় ঘোষণা করল জো বাইডেন (Joe Biden) সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন আর ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের (Indian)। বুধবার বাইডেন প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়েছে, ভিসা পাওয়ার প্রক্রিয়া আর দীর্ঘমেয়াদি হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখে চলতি বছর থেকেই ভিসার ইন্টারভিউয়ের সময়সীমা এবার ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে আমেরিকা যাওয়ার জন্য ভিসা পেতে আবেদনকারীদের ইন্টারভিউ দিতে হয়। তবে আমেরিকার ভিসা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ভারতীয়দের। ৮০০ দিন অবধি এই ওয়েটিং পিরিয়ড গড়িয়ে যেত। এই সমস্যা থেকে অবশেষে মিলল মুক্তি। বুধবার সেই ওয়েটিং পিরিয়ড (Waiting Period) ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা আমেরিকায় বিজনেস বা ট্যুরিস্ট ভিসার (Business or Tourists Visa) জন্য আবেদন করবেন, তারা ইন্টারভিউয়ের জন্য অন্য দেশের দূতাবাস বা কনসুলেট বেছে নিতে পারেন। পাশাপাশি ভিসার আবেদনে যাতে ব্যাকলগ কমে, তার জন্য দূতাবাসে কর্মী সংখ্যা বাড়ানো থেকে শুরু করে প্রথমবার আবেদনকারীদের জন্য বিশেষ ইন্টারভিউয়ের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অধিকাংশ ভারতীয়ই এইচ-১বি (H-1B) বা এল ১ (L1) ভিসা নিয়ে মার্কিন মুলুকে চাকরি করতে যান। কিন্তু আচমকাই তাঁদের কর্মহীন হয়ে পড়ার কারণে ওয়ার্ক ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জটিল হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে এই ভিসা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে রদবদল করল আমেরিকা। পাশাপাশি মার্কিন দূতাবাসের তরফে এদিন আরও জানানো হয়েছে, বিদেশ যাত্রা আরও সহজ করার জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় এই বদল আনা হল। এবার থেকে ভিসা আবেদনকারীরা ইন্টারভিউয়ের জন্য আমেরিকার দূতাবাসের বদলে অন্যান্য দেশের দূতাবাসকেও বেছে নিতে পারবেন। অন্য কোনও দেশের দূতাবাসে ওয়েটিং পিরিয়ড কম হওয়ার কারণে আবেদনকারীরা দ্রুত ভিসার জন্য ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। আর এমন নির্দেশের ফলে বেশ লাভবান হলেন বিপুল সংখ্যক ভারতীয়।

 

 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...