Saturday, May 9, 2026

হাতের পর মিলিয়ে পা! নীতি ভুলে শহরের বুকে বাম-কংগ্রেসের ‘মিলে সুর মেরা তুমহারা’

Date:

Share post:

হাত ধরার কাজ আগেই চোখে পড়েছিল। এবার পায়ে পা মেলাল বাম-কংগ্রেস (Left Congress)। যা রাজ্য রাজনীতিতে এর আগে কবে দেখা গিয়েছে বা আদৌ দেখা গিয়েছে কী না তা মনে করতে পারছেন না কেউই। তবে একাধিক ইস্যুতে আগেও বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন ও আসন সমঝোতার ছবি দেখা গেলেও বুধবার এক হয়ে বাম-কংগ্রেসের পায়ে পা মেলানোর ঘটনা প্রত্যক্ষ করল কলকাতা সহ গোটা রাজ্যবাসী।

কেন্দ্রের একাধিক আর্থিক বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে মৌলালির (Moulali) রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস (Park Circus) অবধি মিছিল করে বামেরা। এদিনের মিছিলে পা মেলায় রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে বামেদের এমন খারাপ অবস্থা এর আগে কখনও দেখা গিয়েছে বলে মনে হয় না। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বর্তমানে নিজেদের অবস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বুধবারের মিছিলে একটা বিষয় পরিষ্কার, সিপিএম নেতৃত্ব মুখে যতই বলুক বাংলার মানুষ একজোট হয়ে ‘ইতিহাস’ তৈরি করতে শহরের রাজপথে নেমেছে। কিন্তু সত্যিই কী তাই? নাকি বাংলার মানুষ বলতে শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের কথাই বোঝায়? ইতিমধ্যে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বুধবার সকাল থেকেই একটা বিষয় পরিষ্কার। যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর ধর্না (Dharna) কর্মসূচি থেকে নজর ঘুরিয়ে কিছুটা হলেও লাইমলাইটে আসা। তার জন্য অনেক কসরতও করা হল দু’দলের শীর্ষ নেতৃত্বের তরফে। জোর করে পুলিশের উপর চড়াও হওয়া, তৃণমূল কর্মী সমর্থকদের একাধিক কুরুচিকর মন্তব্য করে জোর করে গণ্ডগোল পাকানোর প্রবল চেষ্টা সবকিছুই হল। কিন্তু কী কারণে তাঁরা এক হয়ে পায়ে পা মেলালেন সেই বিষয়টি কী তাঁদের কাছেও আদৌ পরিষ্কার? তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিনের মিছিলে বামেদের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা যেমন ছিলেন। তেমনই কংগ্রেসেরও কয়েকজন হেভিওয়েট এদিনের মিছিলে উপস্থিত ছিলেন। তবে তৃণমূলের কর্মসূচির পাল্টা এদিন কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি (BJP) বিরোধী দল হিসাবে তিলোত্তমার বিভিন্ন প্রান্তে ভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সেইমতো, বামেদের তরফে মৌলালির রামলীলা ময়দান থেকে বামেদের মিছিল ছিল। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস ভবন থেকে ভিন্ন ইস্যুতে আলাদা মিছিলের আয়োজন করে কংগ্রেস। কিন্তু আচমকাই পার্কসার্কাস থেকে দুই রাজনৈতিক মতাদর্শগত বিপরীত ধর্মী দলের মিছিল মিলেমিশে একাকার হয়ে যায়।

 

 

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...