Saturday, June 20, 2026

দেশের প্রধানমন্ত্রীর কি শিক্ষিত হওয়া উচিত? প্রশ্ন তুলে পোস্টার দিল্লিতে

Date:

Share post:

বিজেপি(BJP) ও আম আদমি পার্টির(AAP) রাজনৈতিক সংঘাতের মাঝেই ফের দিল্লি(Delhi) জুড়ে পোস্টার(Postar)। যেখানে লেখা দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) কি শিক্ষিত হওয়া উচিত? রাজধানী জুড়ে এই পোস্টারে ক্ষুব্ধ বিজেপি। তাদের দাবি, এই পোস্টারের মাধ্যমে প্রকারন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বৃহস্পতিবার দিল্লির রাস্তাঘাটে, দেওয়ালে নীল রঙের প্রচ্ছদপটে সাদা কালিতে অসংখ্য পোস্টার দেখা যায়। যেখানে হিন্দিতে লেখা ‘ভারতের প্রধানমন্ত্রীর কি শিক্ষিত হওয়া উচিত?’ এই পোস্টার কে বা কারা দিয়েছে তা না জানা গেলেও বিজেপির দাবি আম আদমি পার্টির তরফে সাটানো হয়েছে এই পোস্টার। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে আপের এক জনসভায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তোলেন আপ নেতা-কর্মীরা। এই পোস্টার ব্যাপকভাবে সাটানো হয়েছিল দিল্লির রাস্তায়। এই ঘটনায় প্রায় ১০০ এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয় ৬ ব্যক্তিকে। সেই ঘটনার পর ফের রাজধানীর রাস্তায় পোস্টার রাজনীতি।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...