Sunday, May 17, 2026

‘মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না’, বর্তমান পর্ষদ সভাপতিকে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

‘মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না’, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে এমনই পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে। আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয়না। অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই !

বর্তমান সভাপতি গৌতম পাল আশ্বাস দিয়েছেন, ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪ র পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন।
২০১৪ সালের টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় শুক্রবার আদালতে হাজিরা দেন পর্ষদ সভাপতি।
বুধবারই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সম্পর্কে বলেছিলেন, “নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের।’’ মানিককে জেরা করার বিষয়ে সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে তিনি।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...