Monday, June 8, 2026

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আর্জি মানল না  হাইকোর্ট

Date:

Share post:

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদন ছিল, যাতে আগামী ৭ দিনের মধ্যে ভোট ঘোষণা করা না হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। তবে শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আর্জিতে কোনও সাড়া নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মত, আপাতত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন কোথায়? প্রশ্ন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।প্রয়োজনে সোমবার বিষয়টি নিয়ে হাইকোর্টে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারী হাইকোর্টে যে জনস্বার্থ মামলাটি করেছিলেন, সেটির রায় আগেই দিয়ে দিয়েছে আদালত। হাইকোর্ট জানিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে আপাতত কোনও বাধা নয়। তবে মামলকারী নতুন করে আবেদন করতে পারেন বলেও জানিয়ে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ থাকবে। তাই এর মধ্যে যাতে পঞ্চায়েতের ভোট ঘোষণা করা না হয়, সেই আর্জি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...