Tuesday, April 7, 2026

অরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না

Date:

Share post:

স্বমহিমায় ফিরল আইপিএল। ৫০ মিনিটের ধামাকাদার অনুষ্ঠানে ফিরল আইপিএল-এর উদ্বোধনী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতান অরিজিৎ সিং। প্রথমে পিয়ানো বাজিয়ে গান গাইলেন। তু মেরি মঞ্জিল হ্যায়, হ্যায় ওয়াতন, বন্দে মাতরম। এরপর হাতে গিটার নিয়ে একের পর এক হিট গ‍ান। তালিকায় ছিল কেসারিয়া তেরা, চান্না মেরে আ, কাবিরা, রাবতা, ইলাহী,।  শেষে হুডখোলা গাড়িতে গোটা স্টেডিয়াম প্রদর্শন করেন অরিজিৎ।

এরপর মঞ্চ মাতান তামান্না ভাটিয়া এবং রেশ্মিকা মান্ধানা। বালাম সামি, তেরি ঝলক শারফি, নাটু নাটুতে কোমর দোলালেন রেশ্মিকা। গুজরাতি, বলিউড গানে কোমর দোলালেন তামান্না। শেষে মঞ্চে ডেকে নেওয়া হয় বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, এবং কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমালকে। এরপর হুডখোলা গাড়িতে মাঠে প্রবেশ করেন দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং হার্দিক পান্ডিয়া।

 

গত চার বছর আইপিএল ছিল ঠিকই, কিন্তু ধামাকা ছিল না। করোনার কারণে ছিল না সেই জৌলুস এবং চাকচিক্য।

আরও পড়ুন:দলে নেই বুমরাহ, পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...