Tuesday, June 16, 2026

৭০০ কোটি টাকা বকেয়া ! এবার গো ফার্স্টের নামে নালিশ পেল DGCA

Date:

Share post:

একদিন বা দুদিনের কথা নয় বরং দুমাস ধরে সেই একই ঘটনা ঘটে চলেছে । প্রায় ১০ টি বিমান লিজের বকেয়া আটকে রেখেছে বলে অভিযোগ উঠল ‘গো ফার্স্ট ‘ (Go First) সংস্থার বিরুদ্ধে। ওয়াকিবহাল মহল বলছে এই নিয়ে ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনে (DGCA) অভিযোগ জানিয়েছে লিজ প্রদানকারীরা। একাধিক বার সময়সীমা বাড়ানোর কথা বলেও অর্থ প্রদান করার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না সংস্থার তরফে, বলেই জানিয়েছেন এক লিজ প্রদানকারী।

প্রায় ৭০০ কোটি টাকা বকেয়া, হিসেবের পরিসংখ্যান বলছে এরসঙ্গে ১০ টি বিমানের নাম জড়িয়ে আছে। AerCap হোল্ডিংস, Celestial Aviation, এবং BOC Aviation-এর এই ১০টি Airbus A320 নিও বিমানের জন্য ‘গো ফার্স্ট ‘ সংস্থার (Go First) লিজের টাকা বকেয়া আছে। এবার কড়া পদক্ষেপ করার জন্য এই বিষয়ে ডিজিসিএকে চিঠি দিয়েছে এই তিন সংস্থা। লিজ প্রদানকারীরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে বকেয়া না মেটালে এবার বিমানগুলির রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হবে।

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...