Thursday, May 14, 2026

দিল্লির অ*গ্নিকাণ্ডে মৃত এ রাজ্যের ৪, পরিবার প্রতি আর্থিক সাহায্য ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দিল্লির (Delhi) শাস্ত্রী পার্ক এলাকায় বদ্ধ ঘরে মশা (Mosquito) মারার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েই সর্বনাশ। জ্বলন্ত কয়েল পড়ে গদি পুড়তে থাকে। সঙ্গে মশার কয়েল। বদ্ধ ঘরে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। তাঁদের মধ্যে চারজন এরাজ্যে বাসিন্দা- তিনজন মালদহের ও এক জন উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই ঘটনায় শনিবার শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য ঘোষণাও করেন তিনি।

টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”দিল্লিতে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলার ৪ জন প্রাণ হারিয়েছেন। মালদহের তিন জন এবং উত্তর দিনাজপুরের এক জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারের সদস্যদের জন্য রইল আমার সমবেদনা। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি মৃতদের পরিবারের জন্য সব রকম সাহায্য নিশ্চিত করা হবে।’’

মর্মান্তিক এই ঘটনায় মৃতেরা হলেন, মালদহের বৈকুণ্ঠপুর বাহারল এলাকার ফজলুর চৌধুরী, মানিকচকের মোহনা জাহেদুল হক, নাগরাই নরহাট্টার টুলু শেখ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা ফাতিরুল শেখ। আহত ২ জনও মালদহের ইংরেজবাজারের বাসিন্দা বলেই সূত্রের খবর।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...