Thursday, May 14, 2026

‘সাভারকার’ ইস্যুতে বাড়ল দূরত্ব! রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা পাওয়ারের

Date:

Share post:

দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দুত্ববাদী নেতা সাভারকারের (VD Savarkar) অবদানকে কেউ অস্বীকার করতে পারেন না। বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের কড়া সমালোচনা করলেন এনসিপি সুপ্রিমো (NCP Supremo)। শনিবার পাওয়ার বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দুত্ববাদী নেতা সাভারকারের অবদানকে কেউ অস্বীকার করতে পারেন না। কেউ তাঁর মতাদর্শের সঙ্গে সহমত নাও হতে পারেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোনও জাতীয় বিষয় হতে পারে না। কারণ, নজর দেওয়ার মতো আরও বিভিন্ন ইস্যু রয়েছে। শনিবার নাগপুরে এমনই মন্তব্য করেন পাওয়ার। আর পাওয়ারের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর চর্চা।

তবে শুধু রাহুলই নন, এদিন মোদি সরকারকেও নিশানা করেন এনসিপি সুপ্রিমো। পাওয়ার (Sharad Pawar) সাফ জানান, বর্তমানে যাঁরা ক্ষমতায় থেকে দেশ চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে চিন্তাভাবনা করার সময় এসেছে। চলতি বছরে বিদেশ সফরে গিয়ে ভারতের গণতন্ত্র নিয়ে করা রাহুল গান্ধীর মন্তব্যের জেরে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশে ফেরার পর এই নিয়ে প্রশ্ন করা হলে সাভারকার প্রসঙ্গ তুলে বিজেপিকে (BJP) আক্রমণ করেন ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ। রাহুল বলেন, আমার পদবি গান্ধী, সাভারকার নয়। তাই কখনই ক্ষমা প্রার্থনা করব না। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশবিরোধী কোনও মন্তব্য করিনি। গণতন্ত্রের নামে যা চলছে, সেটাই তুলে ধরেছি।

এদিকে শনিবার নাম না করে পাওয়ার বলেন, সাভারকার সম্পর্কে কিছু বলা মানে হিন্দু মহাসভা সম্পর্কে বলা। এটা কখনোই কারও ব্যক্তিগত মতামত হতে পারে না। তবে এদেশের স্বাধীনতা সংগ্রামী সাভারকারের অবদানকে ভুলে গেলে চলবে না। রত্নাগিরিতে নিজের বাড়ির সামনে একটি ছোট মন্দির তৈরি করেছিলেন সাভারকার। সেখানে বাল্মীকি সম্প্রদায়ের এক ব্যক্তিকে পুজোর জন্য নিয়োগ করেন তিনি। এতেই বোঝা যায় কতটা উন্নত মানসিকতার ছিলেন সাভারকার।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...