Saturday, May 16, 2026

বিহারে ফের বো*মা বিস্ফো*রণ, গুরুতর আহ*ত ৫

Date:

Share post:

দিন দুয়েক আগে  রামনবমীর মিছিল ঘিরে অশান্তির সূত্রপাত। এখনও তার আঁচ মিলছে বিহারে। শনিবার সন্ধেয় ফের বোমা বিস্ফোরণ ঘটে সেখানে  । তাতে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। বিস্ফোরণের কারণ  এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধেয় বিহারের সাসারাম শহরে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণে গুরুতর জখম হন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাসারামের জেলশাসক ধর্মেন্দ্র কুমারও ঘটনাস্থলে পৌঁছন। ধর্মেন্দ্র বলেন, “সাসারামে একটি বিস্ফোরণ ঘটেছে। বারাণসীর BHU হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সবদিক তদন্ত করে দেখা হচ্ছে, কী থেকে বিস্ফোরণ ঘটল।

বিহার পুলিশ আরও জানিয়েছে, একটি ঘরের মধ্যে এই বিস্ফোরণ হয়েছিল। এলাকা থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৬জন বোম নিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ হয়। একটি বেসরকারি বিল্ডিংয়ে এই ঘটনা হয়েছে। বিহারের পাহাড়পুরা, খাসগঞ্জ, সোহসরাই এলাকায় অশান্তি বাধে। বিহার পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত।

শনিবার বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং আধা সামরিক বাহিনী। সাসারাম এলাকায় টহল দেয় তারা। পরিস্থিতি থমথমে হলেও, আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এর সঙ্গে সাম্প্রদায়িক কোনও সংযোগ নেই।

 

 

 

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...