Friday, June 5, 2026

শক্তিগড় কাণ্ডে ‘পলাতক’ আব্দুল লতিফের যোগ! স*ন্দেহ বাড়ছে পুলিশের

Date:

Share post:

পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে জাতীয় সড়কের (National HighWay Shaktigarh) ওপর কয়লা মা*ফিয়া রাজু ঝা (Raju jha)-এর খু*নের ঘটনায় নয়া মোড়। ঘটনার রাতে রাজুর গাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখা যায় সিবিআই এর (CBI)খাতায় পলাতক আব্দুল লতিফকে (Abdul Latif)। ভাইরাল ভিডিও ফুটেজে (Video Footage) দেখা যায় লতিফ কানে ফোন দিয়ে ওই গাড়িটির সামনে ঘোরাঘুরি করছেন। যদিও সেই ভিডিওর সত্যতা ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ যাচাই করেনি। এরপর থেকেই তদ*ন্তে নয়া মোড় আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খু*ন করা হয় কয়লা মাফিয়া রাজেশ ঝা ওরফে রাজুকে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন রাজুর এক সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়ও । এবার যে গাড়িতে রাজু ছিলেন সেখানে আব্দুল লতিফ (Abdul Latif) ঠিক কী করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর ঘটনা ঘটার পরেই পূর্ব বর্ধমানের পুলিশ জানতে পারে আততায়ীরা যে গাড়ি করে এসে এই হামলা চালিয়েছিলেন সেই গাড়িটি শেখ আব্দুল লতিফের। এরপরেই ভাইরাল হয়েছে ভিডিও। জানা যাচ্ছে এই SUV গাড়িটি কেনা হয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। পুলিশ সূত্রে জানা যায় বোলপুর পরিবহন দফতর থেকে সেই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছিল। শনিবার পরিকল্পনামতো দুর্গাপুর থেকে রাজু ঝা এবং তাঁর সঙ্গীদের নিয়ে গাড়িটি কলকাতার উদ্দেশে রওনা দেয়। শেষ খবর পাওয়া অনুযায়ী একই গাড়িতে ছিলেন লতিফও। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতীরা সংখ্যায় ৪ জন ছিলেন। এবার গোটা ঘটনার সঙ্গে লতিফের যোগাযোগ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় দোকানে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ঘটনা ঘটার পর প্রায় ২২ ঘণ্টা কেটে গেছে। এখনও এলাকা বেশ থমথমে। ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেন্সিক টিম। শক্তিগড় থানার পুলিশ সিটি সেন্টার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে। হাইওয়েতে খুন করেই কি রুট বদল করে জি টি রোডে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? একাধিক নম্বর প্লেট বদল করার পেছনে কী উদ্দেশ্য? এইরকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পাশাপাশি রবিবার সন্ধে সাড়ে ৬ টা নাগাদ রাজু ঝায়ের হোটেলে পৌঁছে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।

 

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...