Friday, May 15, 2026

ঝড়-বৃষ্টি কাটিয়ে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

ঝড়-বৃষ্টি কাটিয়ে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। রবিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সঙ্গে বাড়বে দিন-রাতের তাপমাত্রা। সোমবার থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। আগামী তিন-চারদিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

রবিবার প্রায় সারাদিনই শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। দক্ষিণের দু’একটি জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর এসেছে। সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিংয়ে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে বলে জানা গিয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এর জেরে এ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

আরও পড়ুন- রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অনুরাগের মন্তব্যকে উড়িয়ে দিলেন কুণাল

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...