Monday, June 22, 2026

রাজস্থানে নাবালিকাকে নৃশংস হত্যা! টুকরো টুকরো করে ব্যাগে মিলল দেহাংশ

Date:

Share post:

তিনদিন ধরে খোঁজ মিলছিল না। পুলিশে অভিযোগ দায়ের করার পর শেষমেশ খোঁজ মিলল নাবালিকার। বাড়ির কাছেই একটি পরিত্যক্ত একটি বাড়ি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। যদিও উদ্ধার করা মৃতদেহটি টুকরো টুকরো করে কাটা অবস্থায় প্লাস্টিকের ব্যাগে ভরা ছিল।

আরও পড়ুন:৩৬ পুণ্যার্থীর মৃ*ত্যুর পর টনক নড়ল!গুড়িয়ে দেওয়া হল ইন্দোরের মন্দিরের বে*আইনি নির্মাণ
নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। স্থানীয়রা জানিয়েছেন, গত ২৯ মার্চ থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। শনিবার মাভলি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা পুলিশকে খবর দেন।



পুলিশ এসে ওই বাড়িটিতে তল্লাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। সেগুলির ভিতরেই টুকরো করে কেটে রাখা ছিল নাবালিকার দেহাংশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নাবালিকাটিকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। কমলেশ নামে ওই ধৃত যুবক নাবালিকারই প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ। তাকে জেরা করে বিশয়টি জানার চেষ্টা চলছে।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...