Saturday, May 9, 2026

বেশ কিছু মামলা ছাড়ছেন বিচারপতি মান্থা, কংগ্রেসের মামলা আদৌ শুনবেন!

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে এবার  ঝালাদায় মিছিল করার অনুমতি চাইল কংগ্রেস। মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। তবে সেই মামলা তিনি আদৌ শুনবেন কিনা তা নিশ্চিত নয়। আগামী ৮ এপ্রিল পুরুলিয়ার ঝালদায় এই মিছিল করতে চায় কংগ্রেস। পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, কংগ্রেস চাইলে এই বিষয়ে মামলা করতে পারবে।

তবে বিচারপতি মান্থা জানিয়েছেন, বেশকিছু মামলা তিনি ছেড়ে দেবেন। কারণ, তাঁর এজলাসে এখন পুরনো অনেক মামলা জমে রয়েছে।তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে। কোন কোন মামলা ছাড়তে চান তিনি, সেই নিয়ে আলোচনা চলছে।জানা গিয়েছে, বিচারপতি মান্থার হাতে বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত মামলা, রাজ্য পুলিশ নিয়ে মামলা রয়েছে। তাই কিছু মামলা ছেড়ে দিতে চাইছেন তিনি।সেক্ষেত্রে, যদি বিচারপতি মান্থা কংগ্রেসের মামলা ছেড়ে দেন তবে সেটা ডিভিশন বেঞ্চে চলে যাবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে বিচারপতি মান্থার সিদ্ধান্তের ওপর।

 

 

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...