Thursday, March 26, 2026

স্মারকলিপি জমার অছিলায় লকেটের নেতৃত্বে চুঁচুড়ায় অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির

Date:

Share post:

হুগলির রিষড়ার পর এবার চুঁচুড়ায় অশান্তি পাকানোর চেষ্টা বিজেপির। বুধবার সকালে পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার নামে চুঁচুড়া শহরে অশান্তি সৃষ্টি করলো বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি দেওয়ার কথা ছিল লকেট চ্যাটার্জীর নেতৃত্বে বিজেপির।বিজেপি সাংসদ এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ কমিশনারের অফিসের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। তারপরেই পুলিশের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।
এই ঘটনায় অশান্ত হয়ে ওঠে চুঁচুড়া শহর।বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়।এরপর ব্যাপক অশান্তির পরে স্মারকলিপি জমা দেন বিজেপি সাংসদ ও বিজেপির কিছু কর্মী।সিপির অফিসের সামনে বিজেপি কর্মীরা ধরনায় বসেন।

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...