Sunday, May 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) চলতি আইপিএল-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে বোলারদের দাপটে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে হারায় ৮১ রানে। নাইটদের হয়ে চার উইকেট নেয় বরুণ চক্রবর্তী। অভিষেক ম‍্যাচে তিন উইকেট সুয়াস শর্মার।

২) আইএসএল অতীত, এবার লক্ষ‍্য সুপার কাপ। আইএসএলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বাগান কোচ। জুয়ান বলেন,”আমার দলের খেলোয়াড়, স্টাফ সবার কাছেই আইএসএলে চ্যাম্পিয়ন হওয়াটাই আসন্ন সুপার কাপে সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে চলেছে।

৩) বুধবার আইপিএল-এ রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জয় পায় পাঞ্জাব কিংস। আর এই ম‍্যাচেই খেলতে নেমে নজির গড়লেন পাঞ্জাব অধিনায়ক। বিরাট কোহলির পর তিনিই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে এই কীর্তি গড়লেন। আইপিএলে ৫০টি বা তার বেশি অর্ধশতরান করেন তিনি।

৪) ফিফা র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা পুরুষ ফুটবল র‍্যাঙ্কিংয়ে ১০১তম স্থানে উঠে এল ভারতীয় দল। এদিকে ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থানে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। শীর্ষস্থান খুঁইয়ে একেবারে তৃতীয় স্থানে নেমে এল ব্রাজিল।

৫) চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। আর এবার যা খবর একদিনের বিশ্বকাপে অনিশ্চিত নিউজিল্যান্ডের তারকা ব‍্যাটার কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট কোচ গ্যারি স্টেডের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:চলতি আইপিএল-এ প্রথম জয় পেল কেকেআর, আরসিবিকে হারাল ৮১ রানে

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...