Friday, May 15, 2026

পালানোর ছক ব্যর্থ, বিমানবন্দরে গ্রে*ফতার আকাঙ্খার প্রেমিক!

Date:

Share post:

ভোজপুরি মডেল অভিনেত্রীর (Bhojpuri Actress) মৃত্যু রহস্য ক্রমাগত জটিল হচ্ছে। কিছুদিন আগে শুটিং করতে গিয়ে বারাণসীর একটি ঘর থেকে উদ্ধার হয় আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey) ঝুলন্ত দেহ। এরপরই মেয়ের প্রেমিকের দিকে আঙুল তুলেছিলেন আকাঙ্খার মা। ভোজপুরি অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল প্রেমিক সমর সিং এর (Samar Singh) বিরুদ্ধে। এবার গা়জ়িয়াবাদ (Gaziabad) থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

আকাঙ্ক্ষা দুবের মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ঘটনায় নাম জড়ায় সমরের ভাই সঞ্জয় সিং- এরও । ময়নাতদন্তের রিপোর্ট বলছে , আকাঙ্ক্ষার কব্জিতে ক্ষতের দাগ মিলেছে, এছাড়া লিভারে বাদামি রংয়ের অজানা তরলের উপস্থিতি লক্ষ্য করা গেছে যার পরিমাণ ছিল প্রায় ২০ ML। অবশ্য অ্যালকোহল জাতীয় কোনও কিছুর সন্ধান মেলেনি,তবে আকাঙ্ক্ষার পেটে মিউকাস মেমব্রেমের সন্ধান মিলেছে।

আকাঙ্ক্ষার মা পুলিশকে জানিয়েছেন যেদিন তাঁর মেয়ের মৃত্যু হয় সেদিন সমরের সঙ্গেই শেষ দেখা করেছিলেন তাঁর মেয়ে। অভিনেত্রীর কাকা ও কাকিমার অভিযোগ, বহু দিন ধরেই সমর ও তাঁর ভাই সঞ্জয় সিং আকাঙ্ক্ষাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। পাশাপাশি বড়সড় অঙ্কের টাকার দাবিও করেন বলে জানিয়েছেন তাঁরা। এরপরই পুলিশের সন্দেহ জোরালো হয়। শুক্রবার বিমানবন্দর থেকে হাতেনাতে সমরকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। সমরের ভাইয়ের ওপরও নজর রাখা হয়েছে। আকাঙ্ক্ষার মৃত্যুর আগে ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজের গরমিল থাকায় রহস্যের জট আরও জটিল হচ্ছে বলেই জানা যাচ্ছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...