Thursday, May 14, 2026

আরসিবির বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং, ম‍্যাচের সেরা হয়ে কী বললেন শার্দুল?

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেন দেখে লর্ড শার্দুলের তান্ডব। যেই সময় মনে হচ্ছিল কেকেআর রান ১০০ গণ্ডি পেরোবে না, ঠিক তখনই ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। ৬৮ রান করেন তিনি। বল হাতেও নিয়েছেন এক উইকেট। আর নিজের এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত শার্দুল।

ম‍্যাচ শেষে শার্দুল বলেন,” জানি না কীভাবে এত ভাল খেলে দিলাম। কিন্তু সেই সময় স্কোরবোর্ড দেখলে যে কেউ বুঝতে পারতেন আমরা সমস্যার মধ্যে ছিলাম। তখন একটা অন্য মানসিকতা কাজ করছিল আমার মধ্যে। অবচেতন মনে ভাল কিছু করার ইচ্ছে ছিল। উঁচু পর্যায়ে এরকম খেলার মতো দক্ষতা আমার রয়েছে। তাছাড়া নেটে কঠোর পরিশ্রমও করি আমরা।”

নিজের এই পারফরম্যান্সের জন‍্য কৃতিত্ব দিলেন দলের কোচিং সদস্যদের। শার্দুল বলেন,”কোচিং দলের সদস্যরা আমাদের থ্রোডাউন দেন। দূরে শট মারার মতো বলও করা হয়। আমরা সবাই জানতাম ইডেনের পিচ কেমন হবে। ব্যাটারদেরই সাহায্য করে। তবে সুয়াস শর্মা দারুণ বল করেছে। সুনীল নারীন বা বরুণ চক্রবর্তীর আলাদা করে প্রশংসা প্রাপ্য। মজা করে খেলেছে, উইকেট নিয়েছে। নিখুঁত একটা দিন আমাদের জন্যে।”

আরও পড়ুন:ম‍্যাচ জিতে অন‍্য মেজাজে বলিউডের পাঠান, বিরাটকে শেখালেন নাচ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...