Saturday, June 13, 2026

প্যান-আধার সংযোগে জরিমানার পক্ষেই সওয়াল নির্মলা সীতারমণের

Date:

Share post:

ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ এর আগে বেশ কয়কবার বৃদ্ধি করেছে। যারা এখনও পর্যন্ত দুটি আইডি প্রুফ লিঙ্ক করেননি তারা এখনও ৩১ জুলাই, ২০২৩ এর আগে সহজেই এটি করতে পারেন। তবে এখন প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে জরিমানা দিতে হবে।

প্রাথমিক ভাবে প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা ছিল মার্চ ৩১, ২০২২তারিখ পর্যন্ত। তবে পরে তা ৩০ জুন, ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই সময় ৫০০ টাকা চার্জে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক হচ্ছিল। এখন ১ হাজার টাকা ফি দিতে হয়।বিরোধী রাজনৈতিক দলগুলি জরিমানার নির্দেশ প্রত‌্যাহারের দাবি জানালেও কেন্দ্রীয় সরকার অনড়। বরং, বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জরিমানার পক্ষেই সওয়াল করেছেন।

নির্মলা জানিয়েছেন, সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সবাইকে প‌্যান-আধার সংযোগ করতে হবে। সময়সীমা পার হয়ে গেলে জরিমানার অঙ্ক আরও বাড়বে। উল্লেখ্য, ২৮ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানায়, প্রত্যেককেই প‌্যান-আধার সংযোগ করতে হবে, না হলে তাদের টিডিএস ও টিসিএসের ক্ষেত্রে সমস‌্যায় পড়তে হবে। যে সব করদাতা ৩১ জুনের মধ্যে প‌্যান-আধার সংযোগ করবেন না, তাদের প‌্যান ১ জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...