Tuesday, May 19, 2026

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে ক*ড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বেআইনি নির্মাণ বন্ধে বিধাননগর পুরসভাকে কড়া পদক্ষেপ করার নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৩০ দিনের মধ্যে বেআইনি নির্মাণ নিয়ে পদক্ষেপ করতে হবে বিধাননগর (Bidhannagar) পুরসভাকে। এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ১৫ মে মামলার (Case) পরবর্তী শুনানি। তার মধ্যেই এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

২০২০ সালে বিধাননগর পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে সুমন দাস-সহ কয়েক জন হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন। অভিযোগ, ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ নিয়ম মেনে করা হয়নি। এর প্রেক্ষিতে হাই কোর্ট নির্মাণের উপর নজর দিতে নির্দেশ দিয়েছিল পুরসভাকে। কিন্তু তা সত্ত্বেও সঠিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ মামলাকারীদের। পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘‘বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে! প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত ছিল তাদের।’’ বেআইনি নির্মাণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে আদালত। এই বিষয়ে এক মাসের মধ্যে পুরসভাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী দিনে বেআইনি নির্মাণ নিয়ে নজরদারিও করতে ভবিষ্যতে বেআইনি নির্মাণের উপর নজরদারি করতে একটি দল গঠন করতে হবে বিধাননগর পুরসভাকে। পুরসভা এলাকায় নিয়মিত নজরদারি চালাবে তারা। নির্মাণ সংক্রান্ত কোনও বেনিয়ম নজরে এলেই পুরসভাকে সচেতন করবে সেই দল।

 

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...