Monday, June 8, 2026

লাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করছে দেশের কোভিড সংক্রমণ।লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে যথেষ্ট চিন্তিত দেশের স্বাস্থ্যমহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার ৬,০৫০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবারের পরিসংখ্যানের সঙ্গে বৃহস্পতিবারের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন:দাসপুরে সবুজ ঝড়!সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূলের

গত কয়েক দিন ধরেই করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও। তবে মৃত্যুর হার সে অর্থে বৃদ্ধি পায়নি। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও কোভিড আক্রান্ত ব্যক্তিকেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। তবে বৃহস্পতিবারও দেশে ১৪ জন ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বৃহস্পতিবারের পর দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা হল ৫,৩০,৯৪৩।

পরিসংখ্যানের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৮০৩ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে এক দিনে ২১৬ জন আক্রান্ত হয়েছেন।এরই মধ্যে কোভিডের (COVID-19) উৎস নিয়ে ফের চিনকে বিঁধেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO বলছে, করোনার উৎস নিয়ে আরও তথ্য চিনের কাছে আছে। কিন্তু তারা সেটা WHO-কে দিচ্ছে না। হু বৃহস্পতিবার জানিয়েছে, তারা নিশ্চিত যে চিনের কাছে কোভিড সংক্রান্ত অনেক বেশি তথ্য রয়েছে যা কোভিডের উৎস সম্পর্কেও আলোকপাত করতে পারে। সেই তথ্য অবিলম্বে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে WHO।

 

 

Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...