Sunday, June 21, 2026

হায়দরাবাদকে ৫ উইকেটে হারাল লখনৌ, ব‍্যাটে-বলে দুরন্ত ইনিংস ক্রুনাল পান্ডিয়ার

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। এদিন হায়দরাবাদকে ৫ উইকেটে হারাল কে এল রাহুলের দল। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। ব‍্যাট হাতেও দুরন্ত ইনিংস খেলেন তিনি। ব‍্যাট হাতে ৩৫ রান অধিনায়ক রাহুলের।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৩৫ রান করেন ত্রীপাঠি। ৩১ রান করেন আনমোলপ্রীত। ৮ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ২১ রানে অপরাজিত আব্দুল সামাদ। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। ২ উইকেট নেন অমিত মিশ্র। একটি করে উইকেট নেন যশ ঠাকুর এবং রবি বিষ্ণোই।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক কে এল রাহুলের। ৩৫ রান করেন তিনি। ক্রুনাল পান্ডিয়া করেন ৩৪ রান। ৭ রান করেন দীপক হুডা। মায়ের্স করেন ১৩ রান। হায়দরাবাদের হয়ে দুই উইকেট আদিল রশিদের। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, ফাজালক ফারুকী,এবং উমরান মালিকের।

আরও পড়ুন:কেন সরে গেলেন আইপিএল থেকে, অবশেষে জানালেন শাকিব

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...