Thursday, May 14, 2026

কামারহাটি পুরসভার সমবায় নির্বাচনকে ঘিরে তুলকা*লাম

Date:

Share post:

কামারহাটি পুরসভার কো-অপারেটিভ নির্বাচনকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। সেই খবর পেয়ে কামারহাটির প্রাক্তন CPIM বিধায়ক মানস মুখোপাধ্যায় ভোটকেন্দ্রে এলে তাঁকেও হেনস্থা ও ধাক্কাধাক্কি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল কামারহাটি পুরসভার গেটের ভিতরে ও বাইরে। পুলিশ মোতায়েন রয়েছে ভোটগ্রহণ কেন্দ্রে।ভোট শুরুর আগেই কেন্দ্রের ভিতরে শুরু হয়েছিল গণ্ডগোল। সেই ছবি তুলতে গেলেই আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমকে।এরপরই পুলিশ তৎপর হয়। বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

এই বিষয়ে কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, “এখানে ভোটের নামে প্রহসন চলছে। ইতিমধ্যেই সব ভোট পড়ে গিয়েছে। এভাবে ভোট করার মানে কি? সাধারন মানুষ সব দেখছেন।এটি একটি সামান্য সমবায় নির্বাচন। তাতেই যদি এরকম মারমুখী মনোভাব, তাহলে পঞ্চায়েত নির্বাচনে কি হতে পারে”। এরপরেই ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বামেরা। প্রসঙ্গত, আজ কামারহাটি কর্মচারী সমবায় সমিতির ১২টি আসনে ভোট হচ্ছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...