Sunday, June 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইপিএল-এর তৃতীয় ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার দুপুরে নীতীশ রানাদের সামনে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। পরপর দু’ম‍্যাচ জিতে ভালো জায়গায় হার্দিকরা।

২) আজ সুপার কাপের অভিযানে শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম‍্যাচে লাল-হলুদের সামনে ওড়িশা এফসি। এই ম‍্যাচ নিয়ে স্টিফেন বলেন,’ওদের বিরুদ্ধে দু’বার আইএসএলে খেলেছি। প্রথম গেমে জেতার মতো অবস্থা থেকে হেরেছি।’

৩) চলতি আইপিএল-এ হারের হ‍্যাটট্রিক দিল্লি ক‍্যাপিটালসের। শনিবার তৃতীয় ম‍্যাচেও জয়ের মুখ দেখলো না ডেভিড ওয়ার্নাররা। রাজস্থান রয়‍্যালসের কাছে ৫৭ রানে হারে তারা। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং জস বাটলারের।

৪) জল্পনার অবসান। বেশ কয়েকদিন ধরে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল কলকাতা নাইট রাইডার্সের অনুরাগীদের, সেই প্রশ্নের উত্তর হাজির। অবশেষে কেকেআরের যোগ দিতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আগামি ৯ এপ্রিল কলকাতায় আসতে চলেছেন তিনি।

৫) আইএসএল অতীত, এবার লক্ষ‍্য সুপার কাপ। সোমবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তার আগে রবিবার সকালে ঘরের মাঠে সকালে অনুশীলন করে দুপুরের বিমানে কোঝিকোড় উড়ে যাবে মোহনবাগান।

আরও পড়ুন:দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের, শনিবারের হাইভোল্টেজ ম‍্যাচে রোহিতদের ৭ উইকেটে হারাল চেন্নাই

 

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...