Friday, May 15, 2026

সুপার কাপের প্রথম ম‍্যাচে নামার আগে ফর্ম‍্যাট নিয়ে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ

Date:

Share post:

আজ সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। আইএসএলে লাল-হলুদের গাঁট ওড়িশা। এবারও আইএসএল-এ তাদের কাছে দু’বারই হেরেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সুপার কাপে কি ব্যর্থতার চাকা ঘুরবে? ইস্টবেঙ্গল কোচ আশাবাদী তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে। তবে ইস্টবেঙ্গল কোচ হিসেবে শেষ অভিযানের আগে স্টিফেনের গলায় অভিযোগের বন্যা। নতুন টুর্নামেন্টে অভিযান শুরুর আগে সুপার কাপের ফরম্যাট, নিয়ে ক্ষোভ উগরে দিলেন সাহেব কোচ। বলে দিলেন, বিশ্বের কোথাও মরশুমের শেষে নক আউট টুর্নামেন্ট হয় না।

লাল-হলুদের সাহেব কোচ মনে করেন আইএসএলের ফরম্যাটে তবু কিছুটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু সুপার কাপ নিয়ে অনেক সমস্যা রয়েছে। এই ক্ষুব্ধ স্টিফেন বলেন,”আইএসএলের পাশাপাশি একসঙ্গেই চলা উচিত সুপার কাপের। কেন এই টুর্নামেন্ট মরশুমের শেষে হবে? বিশ্বের কোথাও এমনটা হয় না। আইএসএল, আই লিগের সব দল নিয়ে গোটা মরশুম জুড়েই সুপার কাপ চলা উচিত। এখানে এসে শুনছি, একটা মাঠে আটটা দল অনুশীলন করবে। মঞ্জেরিতে অনুশীলন করতে আসতে হবে এক ঘণ্টা সফর করে। এভাবে টুর্নামেন্ট হয় নাকি!”

স্টিফেনের আরও প্রশ্ন, “এটা যখন কাপ (সুপার), তাহলে কেন নক আউট ফরম্যাট? একটা গ্রুপে তিনটে দল। আর একটা দল যোগ্যতা অর্জন করছে। অর্থাৎ তিনটি ম্যাচই কার্যত নক আউট।” তবে এত কিছু খারাপের মধ্যেও সুপার কাপের একটা ভাল দিক খুঁজে পেয়েছেন লাল-হলুদের সাহেব কোচ। স্টিফেনের কথায়,”সুপার কাপে যে এএফসি স্লট রয়েছে, এটাই একমাত্র ভাল দিক।” রবিবারের প্রতিপক্ষ নিয়ে স্টিফেন অবশ্য সিরিয়াস। বললেন, “ওড়িশা চেনা প্রতিপক্ষ। তাই ওদের সমীহ করতেই হবে।”

আরও পড়ুন:আজ আইপিএল-এ নামছে কেকেআর, প্রতিপক্ষ গুজরাত

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...