Sunday, May 17, 2026

‘মুম্বইয়ে ঢুকেছে ৩ পাক জঙ্গি’! কড়া নিরাপত্তায় মুড়ল বাণিজ্য নগরী

Date:

Share post:

২৬/১১র স্মৃতি উসকে ফের আতঙ্ক বাণিজ্য নগরী মুম্বইয়ে(Mumbai)। শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কন্ট্রোলরুমে ফোন করে জানালেন, দুবাই(Dubai) থেকে মুম্বইতে ঢুকে পড়েছে তিন পাকিস্তানি জঙ্গি(Pakistani Terrorist)। মুম্বইয়ে আত্মঘাতী হামলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এমনকি জঙ্গিদের গাড়ি ও মোবাইলের নম্বরও পুলিশকে জানিয়েছেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এত বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে উঠেছে মুম্বই পুলিশ(Mumbai Police)। সমস্ত ইউনিটকে সতর্ক করার পাশাপাশি কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে।

জানা গিয়েছে, শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে নির্দিষ্টভাবে বলেন, ‘তিন জঙ্গি শহরে ঢুকেছে শুক্রবার সকালে। তাদের মধ্যে একজনের নাম মুজিব সইদ।’ শুধু নাম নয়, মুজিবের মোবাইল নম্বর ও গাড়ির নম্বরও জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। পাশাপাশি যে ব্যক্তি ফোন করেছিলেন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাঁর নাম রাজা থোঙ্গে। একদিকে যেমন এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে কোমর বেঁধে নেমেছে পুলিশ, তেমনই অন্যদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁর দেওয়া ‘ইনফরমেশনে’। গোয়েন্দা বাহিনী, বম্ব স্কোয়াড এবং এটিএসকে ইনফর্ম করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, চোখ-কান খোলা রাখুন। সন্দেহজনক গতিবিধি নজরে এলেই কন্ট্রোল রুমে জানান।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...