Saturday, June 27, 2026

“সায়েন্টিফিক্যালি চুরি করত সিপিএম”, ফের শোভন তোপে বিদ্ধ বাম

Date:

Share post:

চাকরি দুর্নীতি নিয়ে আরও একবার বামেদের(Left) তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক(TMC MLA) শোভনদেব চট্টোপাধ্যায়(Shovandev Chaterjee)। একইসঙ্গে নিজের দলকেও অস্বস্তিতে ফেললেন তিনি। শনিবার খড়দায়(Khardah) নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোভনদেব বলেন, “আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে। আর সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত।”

বাম জমানার নিয়োগে অনিয়ম তুলে ধরে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বলেন, “তৃণমূল সবাইকে দেখিয়ে দিয়েছে যে, সিপিএমের আমলে কেমন করে, প্রতিটি দফতরে কীভাবে দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দলের লোককে সব ঢুকিয়ে দিয়েছে। আপনি বলবেন পয়সা তো নেয়নি। হ্যাঁ, নিয়েছে। কীভাবে নিয়েছে, বুঝিয়ে দিন। ওরা চুরিটা খুব সায়েন্টিফিক্যালি করে। কীরকম? আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে নিয়েছে। যারা নিয়েছে, তারা ধরা পড়ুক, জেলে যাক। ওরা বলছে, এই যে তোকে চাকরিটা দিলাম, সারা জীবন যখন তুই চাকরি করবি, মাসে মাসে এত কমিশন পার্টি অফিসে দিতে হবে।…হিসেব করে দেখবেন তো, মোট বছরে ১২টা মাস। ইনটু এত বছরের সার্ভিস, যোগ করলে কত হয়? টেকনিক্যাল চোর এরা। খুব ভাল চোর। টেকনিক্যাল চোর।”

অবশ্য বাম জমানার দুর্নীতি নিয়ে এর আগেও সরব হয়েছিলেন শোভন। সম্প্রতি বামেদের তোপ দেগে তাঁকে বলতে শোনা যায়, “প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সিপিএমের আমলে।”

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...