Wednesday, May 13, 2026

কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস, ম‍্যাচ জিতিয়ে কী বললেন নায়ক রিঙ্কু সিং?

Date:

Share post:

রবিবার আহমেদাবাদ দেখল এক অবিশ্বাস্য ম‍্যাচ। অবিশ্বাস্য জয়। রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংসে শেষ হয়ে যায় গুজরাত টাইটান্স। যার ফলে চলতি আইপিএল-এ প্রথম হারের মুখ দেখে তারা। আগের ম‍্যাচে যেখানে শেষ করেছিলেন রিঙ্কু, এদিন আহমেদাবাদে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন। এদিন শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। আর শেষ ওভারে ক্রিকেটপ্রেমী দেখল রিঙ্কুর ব‍্যাট হাতে তান্ডব। পাঁচটি ছক্কা হাঁকিয়ে জয় এনেদেন কলকাতাকে। আর নিজের এই দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেকেআরের তারকা ক্রিকেটার। ম‍্যাচ শেষে বলেন, আমার নিজের ওপর বিশ্বাস ছিল।

এদিন রিঙ্কু সিং বলেন,” আমার নিজের ওপর বিশ্বাস ছিল। জানতাম আমি এটা করতে পারব। নীতীশ রানা আমাকে বলেছিল নিজের ওপর ভরসা রাখতে এবং শেষপর্যন্ত ব্যাট করে যেতে। তারপর দেখা যাবে কী হয়। আমি শুধু ছয় মারার চেষ্টা করছিলাম। উমেশ যাদব আমাকে শুধু খেলে যেতে বলেছিল। তাই আমি বিশেষ কিছু ভাবছিলাম না। বল দেখে মারছিলাম বল ব্যাটের মাঝে লাগছিল। আমি জেতার বিষয়ে আশাবাদী ছিলাম। শেষপর্যন্ত তাই হয়েছে।”

এদিকে রিঙ্কুর এই পারফরম্যান্সের পর তাঁর ভূয়সী প্রশংসা করেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা।জয়ের সমস্ত কৃতিত্ব রিঙ্কুকেই দিলেন নাইট অধিনায়ক। এদিন নীতীশ বলেন, “আমাদের বিশ্বাস ছিল, কারণ গতবছরও এমনই একটা ইনিংস খেলেছিল রিঙ্কু। তবে সেবার আমরা জিততে পারিনি। দ্বিতীয় ছয়ের পর আমাদের আশা বেড়ে গিয়েছিল। এই রেজাল্ট শুধুমাত্র রিঙ্কুর জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, রিঙ্কুকে আরও বড় দায়িত্ব দেওয়া হয় না কেন? তাহলে ভাবুন আরও বড় দায়িত্ব পেলে ও কী করতে পারে! রিঙ্কুর এই ইনিংসের বর্ণনা দেওয়ার ভাষা নেই আমার।”

আরও পড়ুন:হারের হ‍্যাটট্রিক, দিল্লির হারে ক্ষুব্ধ দলের মালিক, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়


 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...