Tuesday, March 17, 2026

পাঁচটা ছয় খাওয়া যশের পাশে বন্ধু রিঙ্কু, পাঠিয়েছেন বিশেষ বার্তা

Date:

Share post:

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং। তাঁর ঝড়ো ব‍্যাটে ভর করেই অবিশ্বাস্য জয় পায় কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। হাতে ছিল তিন উইকেট। প্রথম বলে এক রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। তারপরই ইতিহাস তৈরি করেন রিঙ্কু। শেষ ওভারে বল করছিলেন যশ দয়াল। ওই ওভারের পর স্বভাবতই ভেঙে পড়েন যশ। তাঁর পাশে দাঁড়ান রিঙ্কু। ঘটনাচক্রে যশ হলেন রিঙ্কুর ভালো বন্ধু। যশের ওভারে ওরকম মারকুটে ব‍্যাটিং-এর পরই যশকে মেসেজ করেন রিঙ্কু। বলেন ভেঙে না পরতে।

এদিন এক সাক্ষাৎকারে রিঙ্কু বলেন,”ক্রিকেটে তো এসব হতে থাকে। হ্যাঁ, আমরা ভালো বন্ধু। কিন্তু ক্রিকেটের মাঠে কী বন্ধুত্ব থাকবে। ম্যাচের পর যশের সঙ্গে কথা হয়নি। একটি মেসেজ করে দিয়েছিলাম যে ক্রিকেটে এসব হয়। কারণ গত বছর ও খুব ভালো খেলেছিল। এটা ক্রিকেটের অংশ। এসব তো হয়। মেসেজ করে মোটিভেট করেছিলাম।”

যশের পাশে দাঁড়ায় কেকেআরও। কেকেআরের তরফ থেকে বলা হয়, “মাথা উঁচু করে থাকো। মাঠে স্রেফ একটা খারাপ দিন গিয়েছে। ক্রিকেটের সেরা খেলোয়াড়দের সঙ্গেও এরকম হয়। তুমি একজন চ্যাম্পিয়ন যশ দয়াল। তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”

আরও পড়ুন:রিঙ্কুর ঝড়ো ইনিংসে মজে বলিউড, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা


 

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...